ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 39

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। মিজানুর পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি গা ঢাকা দেন।

জানা গেছে, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাতেন নামে আরেক আসামি এখনও পলাতক।

তদন্তসংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, গ্রেফতার আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেন মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মিজানুর ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার

সর্বশেষ আপডেট ১২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬