রাজশাহীতে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার

- সর্বশেষ আপডেট ১০:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 206
উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্যে রাজশাহীতে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে নেক্সট লিডার্স।
শনিবার নগরের হোটেল এক্স, ইনডেক্স প্লাজায় দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন খাতের প্রায় ৪০ জন উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার, পরিচালক এবং বিপণন ও ব্যবসা উন্নয়ন খাতের পেশাজীবী অংশ নেন।
অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ, ব্যবসা সম্প্রসারণ, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক যোগাযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাজার গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের নিজেদের ব্যবসার অভিজ্ঞতা ও সমস্যাগুলো নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং ভবিষ্যতে যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে তাঁর ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
আয়োজনে হোয়াটসঅ্যাপ এপিআই সলিউশন পার্টনার হিসেবে ছিল ওয়াসেনসি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার ছিল পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার (পিআরসিসি) এবং অফিসিয়াল লোকাল কমিউনিটি পার্টনার ছিল জেসিআই রাজশাহী।
এআই অটোমেশন পার্টনার হিসেবে ছিল সেলোরাএক্স এবং কৌশলগত অংশীদার ছিল নূর গার্মেন্টস। গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে হারামাইন স্টোর, জৌদ, গ্রো অর্গানিক, কাজীরহাট গ্যালারি ও বিসকাট।
নেক্সট লিডার্স জানিয়েছে, উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।



































