ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
অপ্রতীমের মা

আমি বাঁচব ক্যামনে, আমার তো একটাই ছেলে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 78

অপ্রতীম হত্যাকাণ্ড

আমার ছোট্ট ছেলে কী অন্যায় করেছে, আমি এটার জবাব চাই। আমি কোনো বিচার মানিনা। আমাকে উত্তর দিতে হবে। অঝোরে কাঁদতে কাঁদতে বলছিলেন কুমিল্লায় মৃত উদ্ধার ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের মা নাহিদা বেগম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান। তিনি গিয়ে বিলাপ করতে দেখেন সন্তানহারা মাকে।

নাহিদা বেগম বলতে থাকেন, ‘আমি কোন দেশে থাকি? এটা কোন দেশ? একটা ছেলে বের হলে তাকে মেরে ফেলতে হবে?’

তিনি আর্তনাদ করতে করতে বলেন, ‘আমি বাঁচব ক্যামনে? আমাকে সবাই একটু বলেন, আমার তো একটাই ছেলে।! আমি ক্যামনে আমার জীবন কাটাব? আমি আমার জীবন পার করবো ক্যামনে?’

অন্যদিকে শিশুর বাবা অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, ‘ফোনটা নেয়ার জন্য মেরে ফেললো আমার ছেলেকে!’

এসময় উপস্থিত এমপি মনিরুল হকও কাঁদতে থাকেন। তাকেও হতবিহ্বল হয়ে চোখের জল মুছতে দেখা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপ্রতীমের মা

আমি বাঁচব ক্যামনে, আমার তো একটাই ছেলে

সর্বশেষ আপডেট ০৭:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬