ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘু, নারীর ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 217

সংখ্যালঘু, নারীর ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় সংসদের সামনের সড়কে মানববন্ধন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, রাজনৈতিক উত্তাপও যথেষ্ট বেড়েছে। এর মধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে খবর পাওয়া যাচ্ছে যে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী এবং সমাজের প্রান্তিক অংশের ভোটারদের লক্ষ্য করে হুমকি, ভয়ভীতি ও সহিংসতার আশঙ্কা তৈরি করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত জেলা থেকে এই ধরনের ঘটনা বেশি রিপোর্ট করা হয়েছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই বিষয়গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন নাগরিক ও নারী উন্নয়ন সংগঠনের নেতা, অধিকারকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। এদের মধ্যে ছিলেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, খুশী কবির, জাকির হোসেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. ইফতেখারুজ্জামান (টিআইবি), নির্মল রোজারিও (বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন), মনীন্দ্র কুমারনাথ (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ), সুব্রত চৌধুরী (সিনিয়র আইনজীবী), এডভোকেট সাইদুর রহমান, দীপায়ন খীসা, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কাজল দেবনাথ ও রাশেদা কে চৌধুরী।

বক্তারা একসাথে দাবি করেন যে, আসন্ন নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে তৎপর হতে হবে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তাতে শুধু সংখ্যালঘু বা নারীরাই নয়, প্রার্থীরাও ঝুঁকির মধ্যে। নির্বাচন কমিশন ও সরকার এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিচ্ছে না।”

রাশেদা কে চৌধুরী বলেন, “নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ভোটাধিকার নিশ্চিতে মানববন্ধন আজ প্রয়োজন হওয়া উচিত নয়। আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করার নিশ্চয়তা সরকার, কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।”

খুশী কবির বলেন, “সরকারের কাজ গণভোট প্রচার নয়; তাদের দায়িত্ব হলো ভোটের পূর্ব, চলাকালীন ও পরবর্তী সময়ে সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা।”

শামসুল হুদা নাগরিক সমাজের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আট দাবি ও সুপারিশ উপস্থাপন করেন: ১. নির্বাচন কমিশনে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল সক্রিয় করতে হবে, জেলা পর্যায়ে সমতুল্য সেল গঠন ও কার্যকর করতে হবে। ২. মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি ১২ ঘণ্টা অন্তর পরিস্থিতি মনিটর করতে নির্দেশ দিতে হবে, বিশেষ করে সংখ্যালঘু, নারী ও প্রান্তিক ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে। ৩. প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি কোনো দলের পক্ষে তৎপরতা চালায়, তা মিডিয়া ও নাগরিক সমাজের নজরে আনা হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ৪. সব নারী, আদিবাসী, সংখ্যালঘু ও প্রতিবন্ধী ভোটার নিরাপদে ভোট দিতে পারার জন্য প্রশাসন প্রচার, নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ৫. ভোটাধিকার মৌলিক নাগরিক অধিকার। কোনো ভোটার যেন তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। ৬. নির্বাচনের পরও সংখ্যালঘু, আদিবাসী, দলিত, প্রান্তিক নারী ও দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো সহিংসতা, বাড়িঘর বা সম্পদহানি যাতে না ঘটে, তা এখন থেকেই নিশ্চিত করতে হবে। ৭. বৃহৎ রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, সুবিধা বঞ্চিত ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করা এবং আস্থা সৃষ্টি করা। ৮. অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা ও দায়বদ্ধতা অপরিহার্য।

মানববন্ধনের মাধ্যমে নাগরিক সমাজ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে, ভোটের নিরাপত্তা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংখ্যালঘু, নারীর ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

সর্বশেষ আপডেট ০৬:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬