ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার গ্রেপ্তার নিয়ে শামার বার্তা

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০৫:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 82

শেখ হাসিনার গ্রেপ্তার নিয়ে শামার বার্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ বলেছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে।’

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ বলেন, প্রতিরক্ষামূলক এ সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। কোনো জোট দেশের মানুষের স্বার্থের সঙ্গে কতটা সংশ্লিষ্ট এবং এতে বাংলাদেশের কী ধরনের উপকার হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শামা ওবায়েদ আরও বলেন, ‘মক্কা প্যাক্টে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিতভাবে কথা বলবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার গ্রেপ্তার নিয়ে শামার বার্তা

সর্বশেষ আপডেট ০৫:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬