শিরোনাম
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 40
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস সূত্রে জানা গেছে, তিনি তার নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



































