ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 35

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত

নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

সিইসি জানান, সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে স্পিকারের সঙ্গে পরামর্শ করা হয়। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হবে, সংসদ অধিবেশনে থাকবে কি না—এসব বিষয় বিবেচনায় রেখেই প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

তিনি বলেন, “আজ প্রাথমিক আলোচনা হয়েছে। এখনো কোনো সম্ভাব্য তারিখ ঠিক হয়নি। সময় হলে সবাইকে জানানো হবে। আজকের আলোচনায় মূলত নির্বাচন আয়োজনের প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।”

রাষ্ট্রপতি নির্বচান নিয়ে আলোচনা
রাষ্ট্রপতি নির্বচান নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হলে তা জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। যদি একমাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচন-সংক্রান্ত সব তথ্য ও সময়সূচি পরে গেজেট আকারে প্রকাশ করা হবে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আমাদের প্রস্তুতি চলছে।”

ভোটার তালিকার বিষয়ে সিইসি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তালিকা সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

সংসদ অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। তার ভাষ্য, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বিষয় এলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত

সর্বশেষ আপডেট ০১:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬