ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেঈমানির কারণেই হাসনাত-সারজিস উপদেষ্টা হতে পারেনি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 124

বেঈমানির কারণেই হাসনাত-সারজিস উপদেষ্টা হতে পারেনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণ-অভ্যুত্থানের সঙ্গে ‘বেঈমানি’ করেছিলেন। আর এ কারণেই তারা ছাত্র উপদেষ্টা হতে পারেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খান বলেন, ‘জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণা করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি। কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের হুমকি দিচ্ছে।’

তিনি আরো দাবি করেন, সম্প্রতি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিও থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান

ওই অডিওর বরাত দিয়ে রাশেদ খান বলেন, সেখানে এমন বক্তব্য রয়েছে, যা থেকে বোঝা যায় গণ-অভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিস আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন।
রাশেদ খানের ভাষ্য, ৭ আগস্ট রাতে একজন ছাত্র উপদেষ্টা তাকে বলেছিলেন, ‘হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেঈমানি করেছে।’ সেই বক্তব্যের সূত্র ধরেই তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি। তবে তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেঈমানির কারণেই হাসনাত-সারজিস উপদেষ্টা হতে পারেনি

সর্বশেষ আপডেট ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬