ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে টপকে গোল্ডেন বুট এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 113

ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে

ফাইনালে লিওনেল মেসির গোলখরা, আর তাতেই হাসলেন কিলিয়ান এমবাপ্পে! ২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ফরাসি অধিনায়ক।

পুরো টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ঘরে তুলেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আট গোল নিয়ে শেষ করেন আসর। ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করতে না পারায় গোল্ডেন বুট হাতছাড়া হয় তার।

গোলদাতাদের তালিকায় ইংল্যান্ডের জুড বেলিংহাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড যৌথভাবে সাত গোল করে তৃতীয় স্থানে রয়েছেন।

বিশ্বকাপে এটি এমবাপ্পের দ্বিতীয় গোল্ডেন বুট। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। সেবার ফাইনালে হ্যাটট্রিক করেও আর্জেন্টিনার কাছে শিরোপা হারিয়ে রানার্স-আপ হয় ফ্রান্স।

এবারও ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন দুর্দান্ত। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন এমবাপ্পে। যদিও রোমাঞ্চকর সেই ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

এই বিশ্বকাপ শেষে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফরাসি সুপারস্টার। ২০১৮, ২০২২ ও ২০২৬- তিনটি বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পের মোট গোল এখন ২২, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ২১ গোল নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন লিওনেল মেসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেসিকে টপকে গোল্ডেন বুট এমবাপ্পের

সর্বশেষ আপডেট ০১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬