ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 154

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির আবহে নতুন করে কঠোর বার্তা দিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শত্রুপক্ষ কোনো ভুল হিসাব কষলে বা আগ্রাসনের পথ বেছে নিলে, পাল্টা জবাব ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ হতে পারে—এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত বিবৃতির কথা উল্লেখ করে আইআরজিসি জানায়, তাদের বর্তমান ‘নীরবতা’কে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুদ্ধবাজ’ এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী পক্ষ যদি নতুন করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার জবাব হবে কঠিন ও তাৎক্ষণিক। তারা যুক্ত করেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

এদিকে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্য নতুন উদ্বেগ তৈরি করেছে। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

সর্বশেষ আপডেট ০৪:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬