ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় টহল পুলিশের ওপর গুলি, ওসিসহ গুলিবিদ্ধ ৫

নিজস্ব প্রতিবদেক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১২:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 11

পদ্মা নদীতে টহলরত নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির একটি দল নিয়মিত টহল ডিউটি পালনের সময় পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌ-ফাঁড়ির পাঁচজন সদস্য গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদ্মায় টহল পুলিশের ওপর গুলি, ওসিসহ গুলিবিদ্ধ ৫

সর্বশেষ আপডেট ১২:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬