ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 172

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ এবং কথিত ‘পীর’ আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে এবার দেশের জনপ্রিয় বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

শফি মণ্ডলের বাড়ি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায়। তবে, তার মূল বাড়ি নিহত শামীমের বাড়ি তথা ফিলিপনগর এলাকায়। বেশ কয়েক বছর আগে উপজেলার হোসেনাবাদ এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, সেখানে হামলার কোনও সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে তিনি বলেন, গত এক মাস ধরে তিনি গ্রামের বাড়িতে নেই এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা, এলাকায় উত্তেজনা

সর্বশেষ আপডেট ১২:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬