শিরোনাম
নীলফামারীতে বৃক্ষরোপণ শুরু
আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৫:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 96
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারীতে শুরু হয়েছে সড়কের ধারের বৃক্ষরোপণ কর্মসুচি। শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় বুধবার এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, সরকারের ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পতিত জায়গা, নদী-নালা, খাল-বিল ও সড়কের ধারে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।
সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরে জেলা, আঞ্চলিক ও মহাসড়কের ধারে তিন হাজার ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে আজকের উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া ও উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান।
Tag :
#বৃক্ষরোপণ #নীলফামারী #সড়ক_সংরক্ষণ #পরিবেশ #প্রধানমন্ত্রী_প্রতিশ্রুতি #শহর_সবুজ #পরিবেশ_সচেতনতা





































