ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 68

নাটোরে এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জুয়েল নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (৪ এপ্রিল) উপজেলার বাসুদেবপুর ঋষীপাড়ায় এক নারীর বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ সদস্য জুয়েল নাটোরের নলডাঙ্গা থানার কনস্টেবল পদে দায়িত্বরত রয়েছেন।

স্থানীয়রা জানান, নলডাঙ্গা থানার কনস্টেবল জুয়েলের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক। এলাকাবাসীর কাছে তাদের চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে গ্রামবাসী তাদের দুজনের ওপর নজরদারী করে। একপর্যায়ে গত রাতে পুলিশ কনস্টেবল জুয়েল ওই নারীর ঘরে প্রবেশ করে এবং তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ সময় গ্রামবাসী সেখানে গিয়ে জুয়েলসহ ওই নারীকে হাতেনাতে আটক করে। পরে ঘটনাটি থানা পুলিশ জানতে পেরে তারা ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল কৌশলে কাজ করছে বলেও অভিযোগ গ্রামবাসীর।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল জানান,পুলিশ সদস্য জুয়েলকে তারা জনতার কাছ থেকে নিয়ে এসেছেন। তবে কি কারণে জুয়েল সেখানে গিয়েছিল সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সদস্য হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তথ্যের খোঁজখবর নিতে যেতে হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাটোরে পুলিশ সদস্য আটক

সর্বশেষ আপডেট ০১:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬