ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিদেশ-ফেরত অভিবাসীদের অধিকার নিয়ে কর্মশালা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 33

নরসিংদীতে বিদেশ-ফেরত অভিবাসীদের অধিকার নিয়ে কর্মশালা

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ এবং বিদেশ-ফেরত নারী ও অভিবাসীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে নরসিংদীতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কার্যকর রেফারেল সেবা নিশ্চিত করা গেলে বিদেশ-ফেরত অভিবাসীদের স্বাভাবিক জীবনে পুনঃএকীভূত করা সহজ হবে।

তিনি আরও বলেন, একজন সেবাগ্রহীতাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারলে তাকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি স্কুলগামী শিশুদের সম্পৃক্ত করে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে।

আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, “দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বিদেশ যাই বা না যাই, দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের পথ তৈরি করতে পারলে সমাজের পরিবর্তন অনিবার্য।”

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার বলেন, যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিদেশে গেলে অভিবাসন ঝুঁকি কমে এবং সফলতার সম্ভাবনা বাড়ে। বিদেশ-ফেরতদের পাশাপাশি বিদেশ যেতে আগ্রহীদেরও সঠিক তথ্য ও নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিতে হবে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর মো. আব্দুল্লাহ আল মুকতাদিরের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. আরিফুল ইসলাম।

কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এ সময় ‘উইমেন লেড এন্টারপ্রাইজ’ কর্মসূচির আওতায় দুই নারীকে সহায়তার চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বিদেশ-ফেরত অভিবাসীদের পুনঃএকীভূতকরণ এবং তাদের অধিকার সুরক্ষায় কাজ করে আসছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে বিদেশ-ফেরত অভিবাসীদের অধিকার নিয়ে কর্মশালা

সর্বশেষ আপডেট ০৮:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬