ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গৃহবধূকে ৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 11

ধর্ষণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাওলাদার (৩১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

রোববার (৩০ আগস্ট) ভুক্তভোগী নিজে বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ধারাবাশাইল যাওয়ার পথে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছান ওই গৃহবধূ। এ সময় পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার কয়েকজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে বাজারের কাছের একটি বাড়িতে তাকে আটকে রেখে টানা আট দিন ধর্ষণ করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামি করে রোববার থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার আসামি নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে গৃহবধূকে ৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৮:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬