ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 7

পাহাড়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ি এলাকার সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার ভোরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আটক যুবকের নাম মো. সাকিব (২০)। তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার পাইকটা এলাকার ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে। পরে সিয়াম ওই কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, সেখানে আগে থেকেই সিয়ামের চার বন্ধু অবস্থান করছিলেন। পরে তারা কিশোরীকে পাহাড়ের ওই নির্জন স্থানে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেন। এ সময় একজন পাহারা দিচ্ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার ভোরে কিশোরীকে নিয়ে কয়েকজন পাহাড় থেকে বের হওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে কিশোরী ঘটনাটি জানায়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও স্থানীয়রা সাকিব নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল কাজ করছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাহাড়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

সর্বশেষ আপডেট ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬