ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় বালুয়াকান্দি স্কুলে ইউএনও, ক্রীড়া সামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 6

রায়পুরায় বালুয়াকান্দি স্কুলে ইউএনও, ক্রীড়া সামগ্রী বিতরণ

নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণসহ বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

রোববার (৩০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া ও প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়ের বিজ্ঞান ও অন্যান্য ল্যাবরেটরি, শ্রেণিকক্ষ এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন মো. মাসুদ রানা। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বাড়বে।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় বালুয়াকান্দি স্কুলে ইউএনও, ক্রীড়া সামগ্রী বিতরণ

সর্বশেষ আপডেট ০৩:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬