ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ঝুট-তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 140

খিলগাঁওয়ে ঝুট-তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁওয়ে ঝুট-তুলার একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১১টা ৫৮ মিনিটের দিকে খিলগাঁওয়ের একটি ঝুট-তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার ছয় মিনিটের মধ্যে দুপুর ১২টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট।

তিনি বলেন, খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খিলগাঁওয়ে ঝুট-তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ আপডেট ০৬:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬