ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
হামলাকারীর আত্মহত্যা

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 12

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

নিহত কামরুল জামানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে।

স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, কামরুল একটি সুপার মার্কেটে কাজ করতেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে কয়েকজন হামলাকারীকে দেখতে পান তিনি। প্রাণ বাঁচাতে দৌড়ে নিজের কর্মস্থল ওই সুপার মার্কেটের ভেতরে আশ্রয় নেন। এ সময় আতঙ্কে সেখানে কর্মরত আরও দুই কর্মী পালিয়ে যান।

পরে হামলাকারী সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

হত্যাকাণ্ডের পর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাটি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামলাকারীর আত্মহত্যা

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ০৬:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬