ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট ডাকাতি করব না, করতেও দেব না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 77

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

‘ভোট ডাকাতি করব না, জালিয়াতি করব না, কাউকে করতেও দেব না’; এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের চেষ্টা হলে কেন্দ্র ঘেরাও করে রাখার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা করা হলে নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে জেলা স্কুল বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো প্রিসাইডিং কর্মকর্তা ভোটে অনিয়মে সহযোগিতা করলে কিংবা ভোট গণনার সময় কারচুপির চেষ্টা হলে সংশ্লিষ্ট কেন্দ্র ঘেরাও করে রাখতে হবে। এমনকি অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তাকে পালাতে না দেওয়ার জন্য বেঁধে রাখার কথাও বলেন তিনি। এরপর নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানান জামায়াতের এই নেতা।

তিনি বলেন, তাঁদের অবস্থান স্পষ্ট; ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন। তাঁরা নিজেরা ভোট ডাকাতি বা জালিয়াতি করবেন না এবং অন্য কাউকেও তা করতে দেবেন না।

বিএনপি সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ কমাতে পারেনি। উত্তরবঙ্গের কৃষকেরা সারের সংকটে ভুগছেন। তাঁর অভিযোগ, বিএনপির নেতাকর্মী ও আত্মীয়স্বজনদের সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিটি নিয়োগে ১০ থেকে ১২ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আট মাসেই বিএনপি সরকারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, সারা দেশে লুটপাট চলছে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, ১৯৯৪ সালের মতো একটি আসন নিতে গিয়ে যেন সরকার বেকায়দায় না পড়ে।

জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, বিরোধী দলে থেকেও উন্নয়ন করা সম্ভব, তা দেখিয়ে দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে না হওয়া উন্নয়নকাজ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল শিগবাতুল্লাহ সিগবা, জামায়াতের সহকারী সেক্রেটারি হালিম উদ্দীন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোট ডাকাতি করব না, করতেও দেব না: গোলাম পরওয়ার

সর্বশেষ আপডেট ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬