বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত এসআই
- সর্বশেষ আপডেট ০২:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 24
বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় মো. গোলাম রব্বানী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়েছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় তাঁর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে নিহত ব্যক্তি বাংলাদেশ পুলিশের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁর পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।




























