ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারীকে মারধর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ০৮:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 23

রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারীকে মারধর

রাজবাড়ী শহরের বড় বাজারে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানা নামে এক নারী উদ্যোক্তাকে পুলিশের উপস্থিতিতে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের কাপড়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে কয়েকজন যুবক মারধর করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে কেউ কেউ দাবি করেন, তিনি একজন ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযোগ করায় তাকে হামলার শিকার হতে হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে থাকা নারী কোনো ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকার কর্মকর্তা নন। তিনি রাজবাড়ী শহরের বড় বাজারের একজন কাপড় ব্যবসায়ী। ব্যবসায়িক বিরোধ ও এ নিয়ে বিক্ষোভ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে তাকে ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানে শাহানা পারভীন বৃষ্টি নামে এক নারী সেলসম্যান হিসেবে কাজ করতেন। জাকিয়ার সঙ্গে মনোমালিন্যের জেরে চাকরি ছেড়ে দিয়ে বৃষ্টি একই বাজারে নিজেই একটি পোশাকের দোকান দেন।

ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি নতুন দোকান খোলায় ক্ষুব্ধ হয়ে জাকিয়া বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলের কাছে দোকানটি বন্ধ করার দাবি জানান। এ নিয়ে সভাপতির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে জাকিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

পরে জাকিয়া অন্য কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল এবং কাদেরিয়া মার্কেটে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাপড়ের বাজারের কয়েকজন ব্যবসায়ী তাকে ধাওয়া করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিয়া সুলতানাকে উদ্ধারের চেষ্টা করে। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে থাকা অবস্থাতেই কয়েকজন যুবক তাকে মারধর করছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপত্তার জন্য রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

ঘটনার পর কাদেরিয়া মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে জাকিয়া সুলতানার বিরুদ্ধে ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ী সদর থানায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা থানায় লিখিত অভিযোগ দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে আসার পর থেকেই জাকিয়া বিভিন্ন বিরোধে জড়াচ্ছেন। তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের সঙ্গে অনৈতিক আচরণ ও নির্যাতনেরও অভিযোগ করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকিয়া সুলতানা। তিনি বলেন, সাবেক কর্মচারী বৃষ্টি হিসাব বুঝিয়ে না দিয়ে নতুন দোকান খোলায় তিনি ব্যবসায়ী সমিতির কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু সমিতি তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিয়ে ব্যবসায়ীদের উসকে দিয়ে তাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দিয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ব্যবসায়ী জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারীকে মারধর

সর্বশেষ আপডেট ০৮:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬