দ্বিতীয় বিয়ের খবর তিন মাস পর জানালেন রশিদ খান
- সর্বশেষ আপডেট ০৪:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 118
আফগান ক্রিকেটার রশিদ খান নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। চলতি বছরের ২ আগস্ট তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি নতুন বিয়ের কথা জানান।
পোস্টে রশিদ বলেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন একজন নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজছিলাম অনেক দিন ধরে।’
রশিদ আরও উল্লেখ করেন, সম্প্রতি নেদারল্যান্ডসে একটি চ্যারিটি ইভেন্টে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার পর যে ভুল ধারণা তৈরি হয়েছিল, তা সত্যিই দুঃখজনক। তিনি স্পষ্ট করেন, “সত্যি কথা হচ্ছে, তিনি আমার স্ত্রী। এখানে কোনো গোপনীয়তা নেই।”
রশিদ খান প্রথম বিয়ে করেছিলেন গত বছরের অক্টোবর মাসে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে। সেই বিয়ের অনুষ্ঠানে তিনি একা নন; তার তিন ভাইও বিয়ে করেছিলেন এবং জাতীয় দলের কয়েকজন সতীর্থ উপস্থিত ছিলেন।































