ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 43

দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা

দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে ঘিরেই জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর এবার তার জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন সোহানা সাবা। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

তবে বিয়ে ও সংসার নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। স্বামীর সঙ্গে ভালো আছেন; এটুকুই জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

অভিনেত্রীর এই বক্তব্যের পরই তার নতুন সংসারের খবর সামনে আসে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ, অনুষ্ঠান কিংবা স্বামীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি। নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন সাবা।

এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহানা সাবা। ভালোবেসে গড়া সেই সংসার প্রায় এক দশক স্থায়ী হয়। তাদের এক সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নেন অভিনেত্রী।

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। নির্মাতা ও অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’। সিনেমাটি মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

পরবর্তী সময়ে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। ভারতের ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা

সর্বশেষ আপডেট ০৫:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬