ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ে নিয়ে মাদানীর পোস্ট ভাইরাল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 25

আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গোনাহ থেকে বাঁচা এবং ধর্মীয় বিধান মেনে চলার উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মাদানী লিখেছেন, আল্লাহকে ভয় করে হালাল পথে জীবন পরিচালনা করার চেষ্টা থেকেই তিনি দ্বিতীয় বিয়ের দিকে এগিয়েছেন। তার ভাষায়, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপন হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, সেই পথ থেকে নিজেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত।

তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত তার প্রথম স্ত্রীর জন্য কষ্টের কারণ হয়েছে, যা তাকে মানসিকভাবে ব্যথিত করেছে। তবে তিনি মনে করেন, এটি ব্যক্তিগত কোনো নিয়ম নয়, বরং ইসলামী বিধান অনুসরণের বিষয়।

পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে পরিবারকে বোঝানোর চেষ্টা করেছেন এবং দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজভাবে সমাধান হয়। তবে তার স্ত্রী বিষয়টি পুরোপুরি মেনে নিতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।

সবশেষে মাদানী দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ও শান্তি দান করেন এবং তিনি যেন ন্যায় ও ইনসাফ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্বিতীয় বিয়ে নিয়ে মাদানীর পোস্ট ভাইরাল

সর্বশেষ আপডেট ০২:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬