ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে কী বিয়ে করছেন মিমি চক্রবর্তী?

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

ডিসেম্বরে কী বিয়ে করছেন মিমি চক্রবর্তী?

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও জোরালো গুঞ্জন উঠেছে। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি এবার জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন এবং আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন; ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এতদিন বিষয়টি গোপন রেখেছেন তারা।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের বিয়েকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বিয়ে বা সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি কিংবা তার কথিত হবু বর।

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হলেও অভিনেত্রী বরাবরই বিষয়টি ব্যক্তিগত রেখেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর বিভিন্ন সময়ে তার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ রয়েছে তার হাতে। এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিসেম্বরে কী বিয়ে করছেন মিমি চক্রবর্তী?

সর্বশেষ আপডেট ০১:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬