ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে রেস্টুরেন্টে বৈঠক, আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 166

গ্রেপ্তার

রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গুলশান থানাধীন পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ তথ্য পায় যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী পুলিশ প্লাজার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকে বসেছেন। খবরের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা কী উদ্দেশ্যে বৈঠকে বসেছিলেন এবং তাদের মধ্যে কী ধরনের সাংগঠনিক যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈঠকের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুলশানে রেস্টুরেন্টে বৈঠক, আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬