শিরোনাম
গবেষক রাজিয়া সুলতানার প্রয়াণে বাংলা একাডেমির সমবেদনা

সংবাদ বিজ্ঞপ্তি
- সর্বশেষ আপডেট ০৯:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 162
বিশিষ্ট গবেষক, ঢাকা বিশ্বিবদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাজিয়া সুলতানা গত শনিবার (১৮ এপ্রিল ) কানাডায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পান্ডুলিপি পাঠ, সম্পাদনায় যেমন তিনি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি নজরুল সাহিত্যের বিশ্লেষণেও তিনি অনন্য। বাংলা একাডেমি থেকে মোহাম্মদ আবদুল কাইউমের সহযোগে সংকলিত ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান’ এবং ‘আলাওল রচনাবলী’ তাঁর স্মরণীয় সম্পাদনাকর্ম।
গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে বাংলা একাডেমি পরিচালিত ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ এবং ২০২৪ সালে বাংলা একাডেমি প্রবর্তিত ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত হন।
আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা।
Tag :





































