ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বললেন মির্জা ফখরুল

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 7

মির্জা ফখরুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি দেশকে বারবার গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও কাজ করেছেন।

তিনি বলেন, বিএনপিকে একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক দলে পরিণত করার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নিজের অবস্থান ও আদর্শের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছেন।

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হবে, যে দল দেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবে।

তিনি আরও বলেন, বিএনপি বর্তমানে সরকার গঠন করেছে। আগামী দিনে খালেদা জিয়ার নীতি ও ভিশন-২০৩০ এবং পরবর্তীতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দল কাজ করবে। একই সঙ্গে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

দোয়া মাহফিলে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বললেন মির্জা ফখরুল

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন

সর্বশেষ আপডেট ০২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬