ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া জুয়ায় ১০ বছর জেলের পক্ষে তামিম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 18

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি

খেলাধুলা ঘিরে বেটিং ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন চান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল । ক্রীড়া জুয়ায় জড়িতদের জন্য ১০ বছর কারাদণ্ডের বিধান করার পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেছেন, শুধু নিষেধাজ্ঞা নয়—দুর্নীতিবাজদের জেলের ভয়ও থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার, ক্রীড়ামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তার ভাষায়, খেলাধুলাকে ঘিরে দুর্নীতি এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর তরুণরাও এতে জড়িয়ে পড়ছে উদ্বেগজনকভাবে।

তামিম বলেন, বর্তমানে দুর্নীতিতে জড়িতরা জানে সর্বোচ্চ শাস্তি নিষেধাজ্ঞা। কিন্তু আইনে জেলের বিধান থাকলে পরিস্থিতি অনেকটাই বদলাতে পারে। যেমন চুরি করলে কারাদণ্ড হয়, তেমনি ক্রীড়া বেটিংয়েও কঠোর শাস্তি থাকা উচিত বলে মত দেন তিনি।

বিসিবির আর্থিক সক্ষমতার কথাও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, বোর্ডের বিপুল অর্থ পড়ে থাকলেও খেলোয়াড়দের বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। অথচ ভারত, অস্ট্রেলিয়া বা পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ক্রিকেটারদের সেরা পরিবেশ দেওয়াই আগে প্রয়োজন।

বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়েও কথা বলেন তামিম। তার দাবি, বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো এবং ভারতীয় দলের জন্য কখনও কোনো হুমকি ছিল না। বাংলাদেশে ভারত সিরিজ আয়োজন দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে বলেও মনে করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রীড়া জুয়ায় ১০ বছর জেলের পক্ষে তামিম

সর্বশেষ আপডেট ০৯:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬