ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 202

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী পুরো স্টেডিয়াম মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত শিক্ষার্থীরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা মাঠে বসে উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে প্রতিভা যাচাই-বাছাই শেষে নির্বাচিত ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬