ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিস্তিতে টিকিট বিক্রি শুরু করল নভোএয়ার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 116

নভোএয়ার (ফাইল ফটো)

দেশীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যাত্রীদের জন্য সহজ কিস্তিতে বিমান টিকিট কেনার নতুন অফার চালু করেছে। এ সুবিধার আওতায় সর্বনিম্ন ১,৫৬৭ টাকা মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট কেনা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ মার্চ ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, শুধু রিটার্ন টিকিটই নয়, ন্যূনতম ৫,০০০ টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। ছয় মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধ করা যাবে এবং এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।

তবে এ সুবিধা পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিস থেকে টিকিট কিনতে হবে। কিস্তি সুবিধা প্রদানের জন্য দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।

নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। যাত্রীরা বাড়তি আর্থিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীসেবার মানোন্নয়নে নিয়মিত নতুন সুবিধা চালুর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বিশেষ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে নভোএয়ার। সর্বনিম্ন ১,৮১৮ টাকা মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ কেনার সুযোগ রয়েছে। প্যাকেজের আওতায় কক্সবাজারে যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার পরিবহন এবং সেহরি অথবা ইফতার সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তবে এ প্যাকেজ পেতে ন্যূনতম দুইজনের জন্য বুকিং করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীরা ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে বা সংস্থাটির ওয়েবসাইট www.flynovoair.com ভিজিট করতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিস্তিতে টিকিট বিক্রি শুরু করল নভোএয়ার

সর্বশেষ আপডেট ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬