ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যার পর জামাতার আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০২:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 16

কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার পর জামাতার আত্মসমর্পণ

গাজীপুরের কালীগঞ্জে মজিদ মোড়ল (৭০) নামে এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকারের (৩৫) বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পরদিন শনিবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণের সময় তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর বাজারের ভাঙ্গারি পট্টি গলিতে এ ঘটনা ঘটে। নিহত মজিদ মোড়ল জামালপুর এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে কলার ছড়া নিয়ে জামালপুর বাজারে যাচ্ছিলেন মজিদ মোড়ল। ভাঙ্গারি পট্টি গলিতে ইলিয়াসের দোকানের সামনে পৌঁছালে পেছন থেকে মোজাম্মেল ধারালো কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়।

আহত অবস্থায় মজিদকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় ১৭ বছর আগে মজিদ মোড়লের মেয়ে শাহানারার সঙ্গে মোজাম্মেল হকের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই মোজাম্মেল স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ দিন আগে শাহানারাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং স্বামীর সংসারে আর ফিরবেন না বলে জানিয়েছিলেন। মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলেও অভিযোগ পরিবারের।

এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের ছেলে লিটন মোড়ল বাদী হয়ে মোজাম্মেল হককে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, শনিবার সকালে মোজাম্মেল থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যার পর জামাতার আত্মসমর্পণ

সর্বশেষ আপডেট ০২:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬