ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 174

কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি স্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ৭৩ বছর বয়সী ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। তার দল পিটিআইও বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করবে।

এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ইমরান খানের নিজস্ব চিকিৎসকেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ১০ আগস্ট আদিয়ালা কারাগারের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে ইমরান খানের রক্তচাপ ওঠানামা ও উদ্বেগের কথা উল্লেখ করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে তার ডান চোখের দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন বলে দাবি করে আসছে তার পরিবার ও দল।

ইমরান খানের আইনজীবী উজায়ের ভান্ডারি জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর আদালতে পরবর্তী শুনানি পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকতে পারেন।

২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর এই প্রথম কারাগারের বাইরে তুলনামূলক দীর্ঘ সময় অবস্থান করতে পারেন ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তার চিকিৎসা ও শারীরিক অবস্থার ওপর এখন নজর রাখছে তার দল, পরিবার ও সমর্থকেরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর

সর্বশেষ আপডেট ০১:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬