শিরোনাম
এলপি গ্যাসের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 164
সরকার এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারে গ্যাসের দাম কমানোর দিকে পরিচালিত করবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রেস সচিব জানান, সরকার স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি প্রদানের অনুমোদন দিয়েছে।
একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। “এতে এলপি গ্যাসের মোট করভার কমবে এবং লোকাল মার্কেটে দাম কিছুটা হলেও কমে আসবে,” তিনি বলেন।



































