ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও হজের খুতবায় অংশ নিচ্ছেন চার বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 31

পবিত্র হজের মূল খুতবার বাংলা অনুবাদ ও উপস্থাপনায় এবারও অংশ নিচ্ছেন চারজন বাংলাদেশি গবেষক। দীর্ঘদিন ধরে চলা এই আন্তর্জাতিক অনুবাদ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমেই বিস্তৃত হচ্ছে।

এ বছর হজের খুতবার বাংলা অনুবাদ ও সরাসরি উপস্থাপনার দায়িত্বে থাকছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

সৌদি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত এই অনুবাদ কার্যক্রমে এবারসহ টানা সপ্তমবারের মতো বাংলা ভাষা যুক্ত থাকছে। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির ভাষা ও অনুবাদ বিভাগ এ উদ্যোগ পরিচালনা করছে। বর্তমানে ৫০টিরও বেশি ভাষায় হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে বাংলা একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান জানান, তিনি এ দায়িত্বে এবার পঞ্চমবারের মতো যুক্ত হয়েছেন। তার ভাষায়, পুরো টিম অনুবাদে কাজ করলেও সরাসরি উপস্থাপনায় সাধারণত দুজন অংশ নেন। অতীতে তিনি একাধিকবার সরাসরি অনুবাদ উপস্থাপন করেছেন বলেও উল্লেখ করেন।

কুমিল্লার শাসনগাছার সন্তান খলীলুর রহমান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে কামিল পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেন। পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে দীর্ঘদিন সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে কাজ করেছেন। বর্তমানে তিনি হারামাইন শরিফাইনের বিভিন্ন ধর্মীয় খুতবা ও আলোচনার বাংলা অনুবাদেও যুক্ত আছেন।

আগামী ২৬ মে (৯ জিলহজ) আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় মূল হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

২০১৮ সাল থেকে সৌদি সরকারের বিশেষ নির্দেশনায় বিভিন্ন ভাষায় হজের খুতবা অনুবাদ শুরু হয়, যার মধ্যে ২০২০ সালে প্রথমবার বাংলা ভাষা যুক্ত হয়। এরপর ধাপে ধাপে ভাষার সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে জুমা, দুই ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় খুতবাগুলোও একাধিক ভাষায় অনূদিত হচ্ছে।

বাংলাভাষী মুসল্লিরা ইউটিউবের নির্দিষ্ট চ্যানেল ও ‘মানারাতুল হারামাইন’ ওয়েবসাইটের মাধ্যমে বাংলা ভাষা নির্বাচন করে সরাসরি খুতবা শুনতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবারও হজের খুতবায় অংশ নিচ্ছেন চার বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬