ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নড়াইলে গোলাম পরওয়ার

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
  • সর্বশেষ আপডেট ০১:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 142

নড়াইলে গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। বর্তমানে ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাইছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতি।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নড়াইলে গোলাম পরওয়ার

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে

সর্বশেষ আপডেট ০১:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫