পুলিশের ৫ ডিআইজি পদোন্নতি পেলেন

- সর্বশেষ আপডেট ০৯:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 140
পুলিশের শীর্ষ পর্যায়ে পাঁচজন ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) গ্রেড-২ পদে উন্নীত করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— মো. মুশফেকুর রহমান (ডিআইজি, সিলেট রেঞ্জ), ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন (পরিচালক-ডিআইজি, এনএসআই), মো. মনিরুজ্জামান (ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ), ফারুক আহমেদ (অতিরিক্ত মহাপরিচালক-ডিআইজি, র্যাব) এবং রেজাউল করিম মল্লিক (ডিআইজি, ঢাকা রেঞ্জ)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।


































