ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 8

যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল। সহ-সভাপতি পদে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটুসহ ৩০ জন নেতা।

প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ২৮ জন নেতা। এছাড়া সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৩ জন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আশরাফ জালাল খান মনন এবং তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন আমিনুর রহমান আমিন। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে রোকনুজ্জামান রোকনকে।

এ ছাড়া আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, যোগাযোগ, ক্রীড়া, পল্লী উন্নয়ন, গণশিক্ষা, বন ও পরিবেশ, ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, আন্তর্জাতিক, মানবাধিকার, প্রশিক্ষণ ও পাঠাগারসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে ১১ জন সদস্যকে বিভিন্ন পদমর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে মোট ১৫১ জন নেতা স্থান পেয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ আপডেট ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬