ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে চায় পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 9

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, অতীতেও বাংলাদেশ একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টেনে তিনি জানান, একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা সম্ভব।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই বিজয় সবার সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টার ফল।

একসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী-এর উদাহরণ তুলে ধরেন।

ড. খলিলুর রহমান বলেন, প্রায় ৪০ বছর আগে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি তার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন এবং দেখেছেন, হুমায়ুন রশীদ চৌধুরী একই সঙ্গে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছিলেন।

তিনি বলেন, তখন ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির কারণে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকরভাবে করা সম্ভব।

একই সঙ্গে দুই পদে থাকার বিষয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তবে তার দল নির্বাচনে পরাজিত হওয়ায় তিনি আর মন্ত্রীর দায়িত্বে থাকতে পারেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে চায় পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬