ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 12

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজ-আল-তারিককে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার (৪ জুন) এ নিয়োগ চূড়ান্ত করে। নবনিযুক্ত চেয়ারম্যান ও তিন কমিশনার চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কমিশনের চার কমিশনার পদের মধ্যে একটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুসারে মাসুদ খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

বর্তমানে ৭১ বছর বয়সী মাসুদ খান ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লাফার্জহোলসিম বাংলাদেশে ১৮ বছর সিএফও এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দুই দশক বিভিন্ন শীর্ষ আর্থিক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।

সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনার পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হলো।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্বের সামনে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার সমাধান করাই হবে প্রধান চ্যালেঞ্জ। এদিকে, বয়সসীমা সংক্রান্ত আইনি বাধা দূর করতে সরকার চলতি বছর বিএসইসি আইনে সংশোধনী এনে চেয়ারম্যান পদের সর্বোচ্চ বয়সসীমা বাতিল করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

সর্বশেষ আপডেট ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬