ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতাল ভবন চিকিৎসাসেবার অনুপযোগী: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 120

রাজধানীর মগবাজারে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতাল ঘিরে ওঠা প্রশ্ন আরও গভীর হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাসপাতালটির ভবনই চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন তিনি। কমিটির পর্যবেক্ষণে বলা হয়, পোস্ট অপারেটিভ কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ ছিল এবং স্বাভাবিক বায়ু চলাচলের ব্যবস্থা কার্যকর ছিল না। ফলে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

মন্ত্রী জানান, ৯০০ বর্গফুটের ওই কক্ষে রোগী, নবজাতক ও স্বজনসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যেখানে মাত্র ১১ জন রোগীর জন্য জায়গা নির্ধারিত ছিল। এ ধরনের অতিরিক্ত ভিড় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণও ছিল না। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের প্রশাসনিক তদারকিতেও বড় ধরনের ঘাটতি ছিল বলে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে চরম অবহেলা ও সমন্বয়ের অভাবের কারণেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে, যা রোববারের মধ্যে চূড়ান্ত হতে পারে।

তিনি আরও জানান, ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদ্-দ্বীন হাসপাতাল ভবন চিকিৎসাসেবার অনুপযোগী: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬