ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লির অগ্নিকাণ্ডে আহত ৮ বাংলাদেশি, গুরুতর ৩

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ হাইকমিশন জানায়, আহতদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা গুরুতর।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক। সব মিলিয়ে এ ঘটনায় ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ আহত বাংলাদেশিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। হাইকমিশনও সার্বক্ষণিকভাবে তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সংক্রমণ প্রতিরোধ ও দ্রুত সুস্থতার স্বার্থে আহতদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এ নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সংকটের এ সময়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিসহ সব ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হাইকমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নয়াদিল্লির অগ্নিকাণ্ডে আহত ৮ বাংলাদেশি, গুরুতর ৩

সর্বশেষ আপডেট ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬