ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের মতই হবে আইনের ভিত্তি: প্রকৌশলী শাহরিন

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 7

ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,’ দেশে আওয়ামী লীগ যা বলত সেটাই ছিল আইন।

কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করছেন দেশের জনগণ যেটা বলবে, যেটা চাইবে সেটাই হবে আইন।’ রবিবার (৩১ মে) দুপুরে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, বাইসাইকেল, হুইল চেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েল সহ নানা খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির দলীয় লোকদের নির্বাচিত করার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের দলের লোকদের নির্বাচিত করতে পারলে যে কোন মন্ত্রীর কাছ থেকে কাজ আদায় করে নিতে পারবো। এমনকি প্রধানমন্ত্রীর কাছেও আমি বলতে পারব এই লোকটি আমাদের এটি দিতে হবে।
ওই অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণের মতই হবে আইনের ভিত্তি: প্রকৌশলী শাহরিন

সর্বশেষ আপডেট ০৭:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬