ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুন আ.লীগের যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 17

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে কোনো ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

রাজধানীতে রোববার (২১ জুন) এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক নায়মুল হাসান এ সতর্কবার্তা দেন। তিনি জানান, ২৩ জুনকে ঘিরে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, সেটি যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। এ বিষয়ে দেশের সব স্টেশনে নির্দেশনা পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কেউ অস্ত্রসহ বা অন্য কোনোভাবে নিরাপত্তা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এদিকে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিভিন্ন তৎপরতার তথ্য পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে নাশকতার শঙ্কা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। গোপন মিছিল বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে বিশেষ অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৩ জুন আ.লীগের যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

সর্বশেষ আপডেট ০৫:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬