ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড শেষ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 302

১৮০ দিনে সরকারের হানিমুন পিরিয়ড শেষ: শিক্ষামন্ত্রী

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিউএস র‌্যাঙ্কিংয়ে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দেওয়া হলেও সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে একইভাবে মূল্যায়নের সুযোগ থাকা উচিত। এ ধরনের উদ্যোগ হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো অবস্থান তৈরি করতে পারত।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এহছানুল হক মিলন প্রশ্ন তোলেন, এত বছরেও কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা বিদেশের বিভিন্ন দেশের উন্নয়ন ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু দেশের এসব গবেষককে যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগানো যাচ্ছে না। এটিকে তিনি দেশের একটি বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং মেধাবী গবেষকদের দেশে কাজে লাগানোর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড শেষ: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬