ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 52

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল মদ জব্দ

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং মানি লন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

এনবিআর সূত্রে জানা যায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক-ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে; এমন গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।

এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।

কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর আওতায় নির্ধারিত ক্ষমতাবলে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে রেস্টুরেন্টটি থেকে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। তবে জব্দ করা পণ্যের সুনির্দিষ্ট পরিমাণ, সম্ভাব্য রাজস্ব ফাঁকির অঙ্ক এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল মদ জব্দ

সর্বশেষ আপডেট ১২:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬