ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে মেধাসম্পদের ভান্ডারে পরিণত করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০২:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 66

বাংলাদেশকে মেধাসম্পদের ভান্ডারে পরিণত করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে জ্ঞানভিত্তিক ও মেধানির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিদেশে থাকা মেধাবীদের দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “মেধার কোনো ভিসা লাগে না। একসময় দেশের মেধাবীরা বিদেশে গিয়ে আর ফিরতেন না। এখন সময় এসেছে ‘রিভার্স ব্রেন ড্রেন’-এর। বিদেশে থাকা মেধাবীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে মেধাসম্পদের ভান্ডারে পরিণত করতে হবে।”

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। এ লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, চলতি অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

তার ভাষ্য, “গত বছর শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এ বছর তা বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ভবিষ্যতে এই বরাদ্দ আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছেন।”

ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল। তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়েও ভবিষ্যতে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক বিভিন্ন বিষয়ে নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের সময়টিই ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে উঠুক এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করুক। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশকে মেধাসম্পদের ভান্ডারে পরিণত করতে হবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০২:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬