ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 17

এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে নিজের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা না পেছানোর কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের নিয়ে করা নিজের সাম্প্রতিক মন্তব্যের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি দাবি করেন, কাউকে উদ্দেশ্য করে বা আঘাত দেওয়ার জন্য তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে সংসদ সদস্য রুমিন ফারহানা টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে না দেওয়ার কারণ জানতে চান। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর আগের দিন বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পুলিশ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড ও আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে অন্য এলাকাগুলোতে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল।

মন্ত্রী আরও বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের নৌকায় করে ভবনে নেওয়া হয়। একজন পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে পোশাক পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও পূর্ণ সময় নিশ্চিত করতে অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়।

তিনি দাবি করেন, কুমিল্লার ওই কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও দুর্যোগের কারণে পরীক্ষা গ্রহণে উল্লেখযোগ্য সমস্যা হয়নি বলে সংশ্লিষ্ট প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৮:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬